MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
"৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-২০২৫"
"৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-২০২৫"

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও কয়েকটি নতুন সাফল্য । "৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-২০২৫" অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে “প্রকল্প প্রদর্শনীতে” সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। প্রকল্পের নাম : এক্সস্ট ফ্যানের সাহায্যে স্বয়ংক্রিয় গ্যাস লিকেজ ডিটেক্টর । প্রকল্পে অংশগ্রহণকারী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নূর এ জান্নাত নাজিয়া, রেজুয়ান আহমেদ আবির ও তাসমিয়া জান্নাত। বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে শারমিন আক্তার (চতুর্থ), জুনিয়র গ্রুপে ফাতেমা আক্তার (চতুর্থ) ও সালমান হোসেন (তৃতীয়) এবং বিশেষ গ্রুপে নুর এ জান্নাত নাজিয়া (তৃতীয়) ও সামিহা নিসা (পঞ্চম) স্থান অর্জন করেছে।

বিজয়ী শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট বিজ্ঞান বিভাগের শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।

CONTACT US